প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজন হতে যাচ্ছে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’। ১৫টি দেশের ৭৪ জন দাবাড়ু নিয়ে আয়োজন করেছে বাংলাদেশ দাবা ফেডারেশন। সাউথ এশিয়ান চেস কাউন্সিলের তত্ত্বাবধানে চার দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।
আগামী ২৮ সেপ্টেম্বরে ৭৪ বছরে পা রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪-২৬ সেপ্টেম্বর বসতে চলেছে এই টুর্নামেন্ট।
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় তিন দিনের এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম বলেছেন, বিদেশি ১১ জন ও দেশের তিনজন গ্র্যান্ডমাস্টারসহ মোট ১৪ জন গ্র্যান্ডমাস্টার এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এরই মধ্যে বিদেশি ৭ জন গ্র্যান্ডমাস্টার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। বাকিদের অংশগ্রহণের খবর দুই-একদিনের মধ্যে নিশ্চিত হবে। এই প্রতিযোগিতা থেকে আমাদের খেলোয়াড়রা অনেক কিছু শিখতে পারবে।
দেশের গ্র্যান্ডমাস্টারের মধ্যে জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেন রাজীব খেলবেন। দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ শারীরিক অসুস্থতা ও আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ব্যক্তিগত কারণে খেলছেন না
দেশের বাইরের ২৪জন এবং দেশের ৫০ জনকে নিয়ে ছয় হাজার ডলার প্রাইজমানির এই প্রতিযোগিতা হবে বলে জানান শামীম। এখান থেকে চ্যাম্পিয়ন পাবে ১২শ ডলার আর রানারআপ ৮০০ ডলার।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা





