প্রধানমন্ত্রীর জন্মদিনে তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
একদিন বাদেই অর্থাৎ আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। বিশেষ এই দিনটিকে সামনে রেখে উন্মুক্ত করা হয়েছে তাকে ঘিরে নির্মিত নতুন তথ্যচিত্র ‘শেখ হাসিনা: আ ট্রু লেজেন্ড’। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আয়শা এরিন। কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপ ভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্যচিত্রটি নির্মাণ করেছে বৈষ্টমী। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন স্থানে।
নির্মাতা আয়শা এরিন বলেন, ‘শেখ হাসিনাকে যথাযথভাবে প্রজন্মের কাছে তুলে ধরার জন্যই এই প্রয়াস। খুবই স্বল্প বাজেটে আমাদের নিজস্ব অর্থায়নে বাংলাদেশের জন্য এই কাজটি করতে পেরেছি বলে বৈষ্টমী পরিবার আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘বিদেশি গণমাধ্যম যেভাবে শেখ হাসিনার জীবন পরিক্রমাকে দেখে, সেটা স্থান পেয়েছে এখানে। এছাড়া একজন শেখ হাসিনা কী কী গুণের সুবাদে অদম্য সত্তা হয়ে উঠেছেন, তা তুলে ধরা হয়েছে।’
এর আবহ সংগীত পরিচালনা করেছে নবান্ন ব্যান্ড ও কে এইচ এন টিউন। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির গাওয়া দুটি গান। দুটি কবিতাও আছে প্রাসঙ্গিকভাবে।
উল্লেখ্য, এর আগে শেখ হাসিনাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন পিপলু খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া চিত্রটির নাম ‘হাসিনা: আ ডটারস টেল’।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি