ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৪:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

প্রধানমন্ত্রীর দুজন বিশেষ সহকারী নিয়োগ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৩ জানুয়ারি ২০১৯ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুজন বিশেষ সহকারী নিয়োগ দেয়া হয়েছে। আজ বুধবার এ বিষয়ে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

এতে বলা হয় ফেরদৌস আহমেদ খান ও শাহ আলী ফরহাদকে প্রধানমন্ত্রীর দুজন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তাদের এই নিয়োগ ৭ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। দুজনই চুক্তি ভিত্তিতে নিয়োগ পেয়েছেন।

দুজনের মধ্যে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন ফেরদৌস আহমেদ খান। তিনি আগেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ছিলেন। এছাড়া উপসচিব পদমর্যাদায় নতুন করে নিয়োগ পাওয়া শাহ আলী ফরহাদ গবেষণা সংস্থা সিআরআইয়ের সিনিয়র এনালিস্ট।

তাদের এই নিয়োগকাল হবে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে।