প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ১৩ মে ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন।
সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের সঙ্গে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সিঙ্গাপুরের স্থানীয় সময় রোববার (১২ মে) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওবায়দুল কাদের। এ সময় তিনি (ওবায়দুল কাদের) আগামী বুধবার দেশে ফেরার বিষয়টি প্রধানমন্ত্রীকে নিশ্চিত করেছেন। ওই দিন সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
প্রসঙ্গত, গত ৩ মার্চ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের ইনটেনটিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশনের মাধ্যমে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়।
এরপর ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেয়া হয়।
২০ মার্চ সেখানে কার্ডিও থোরাসিক সার্জন ডা. শিভাথাসান কুমারস্বামীর নেতৃত্বে তার বাইপাস সার্জারি করা হয়। এক মাস চিকিৎসা শেষে গত ৫ এপ্রিল হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে তিনি সিঙ্গাপুরেই অবস্থান করছেন।
-জেডসি
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না