ঢাকা, বুধবার ১৫, জুলাই ২০২৬ ১৭:০৪:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ সাবেক ব্রিটিশ মন্ত্রী উইডিকম্বকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে:পুলিশ শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রিয়াঙ্কার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১২:৩৪ পিএম, ২৫ মে ২০১৮ শুক্রবার

বাংলাদেশ সফররত জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি।


এ সময় প্রধানমন্ত্রী মিয়ানমারের ১২ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয়প্রার্থীর মানবেতর জীবনযাপনে বাংলাদেশের মাটিতে প্রতিদিন গড়ে ৬০ রোহিঙ্গা শিশুর জন্মের মতো জটিল সংকট নিরসনে বিশ্ববাসীর জোরাল অবস্থান চান।


প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রোহিঙ্গা শিশুদের জন্য সোচ্চার হতে জাতিসংঘের হয়ে বিশ্ববাসীর প্রতি আবেদন রেখে প্রিয়াংকা চোপড়া বলেন, বিশ্বের কোন শিশুরই যেন রোহিঙ্গা শিশুদের মত অবস্থা না হয়।

এ সময়, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা শিশুদের আশ্রয় ও শিক্ষার সুযোগ দেয়ায় ইউনিসেফের হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘের এ শুভেচ্ছা দূত।

ইউনিসেফের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের দুঃখ-দুর্দশা দেখতে বাংলাদেশ সফরে এসেছেন। চারদিনের সঢর শেষে আজ বৃহস্পতিবার তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।