প্রধানমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
আপডেট: ০২:১৫ পিএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিন ও সেদেশের জনগণের ন্যায়সঙ্গত স্বার্থের প্রতি বাংলাদেশের পূর্ণ অঙ্গীকার ও সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের এম এইচ আবুইয়াদেহ আজ এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
সাক্ষাতের পর সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা ইসলামের শান্তির বাণী পৌঁছে দেয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশী সমাজের সকল ক্ষেত্রে বাংলাদেশ সহিষ্ণুতা ও আধুনিকায়নের বিষয়টি সমর্থন করে।
তিনি বলেন, স্বাধীনতাকামী নেতা হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময়ই ফিলিস্তিনীদের মুক্তি সংগ্রামে সমর্থন দিয়ে গেছেন।
ইসরাইলী বাহিনীর হামলায় নির্বিচারে ফিলিস্তিনী নারী ও শিশুদের হত্যাকান্ডের পর বিভিন্ন মানবাধিকার সংস্থার নিরবতার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি এই ধরনের ঘৃণ্য হামলার নিন্দা জানাচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ সব ধরণের চরমপন্থা ও রাষ্টীয় সন্ত্রাসের নিন্দা জানায়।
ফিলিস্তিনের বিদায়ী রাষ্ট্রদূত ফিলিস্তিনীদের স্বার্থের প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি উল্লেখ করেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের কারাগারে আটক থাকাকালে তাঁর প্রতি সম্মান জানাতে অনেক ফিলিস্তিনী নাগরিক তাঁদের নবজাতক সন্তানের নাম ‘মুজিবুর’ রেখেছিলেন।
রাষ্ট্রদূত বাংলাদেশে তাঁর দায়িত্ব পালনকালে সব ধরণের সহযোগিতা দেয়ার জন্যও কৃতজ্ঞতা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
১৬.০৭.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা