প্রধানমন্ত্রীর সঙ্গে বাম জোটের সংলাপ কাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ এএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সংলাপ আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে অনুষ্ঠিত হবে।
জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, রোববার সন্ধ্যায় সিপিবি ও বামগণতান্ত্রিক জোটের অস্থায়ী কার্যালয় মুক্তিভবনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রধানমন্ত্রী স্বাক্ষরিত আমন্ত্রন পত্র সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলমের কাছে হস্তান্তর করেন।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংলাপের সময় চেয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে চিঠি দেয়া হয়।
চিঠিতে বলা হয়, সংলাপের জন্য তারিখ, সময় ও স্থান পেলে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন।
বাম গণতান্ত্রিক জোটের প্রস্তাবিত প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরো সদস্য আকবর খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সদস্য শুভ্রাংশু চক্রবর্তী ও আলমগীর হোসেন দুলাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, সদস্য ফিরোজ আহমেদ, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সম্পাদকমন্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কেন্দ্রীয় কমিটির সদস্য মোমিনুর রহমান বিশাল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহবায়ক হামিদুল হক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রনজিৎ কুমার।
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির




