ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:৫৫:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার

  সাকিব আল হাসানের ফেসবুক থেকে নেওয়া

  সাকিব আল হাসানের ফেসবুক থেকে নেওয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। এসময় সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব আজ রোববার সন্ধ্যায় এই তথ্য দিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি।

সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে, সঙ্গে ছিলেন পাপন ভাই।’

তবে কী কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাকিব তা জানা যায়নি। 

এদিকে আজ রাতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। তার সঙ্গী হবেন পেসার মুস্তাফিজুর রহমানও। বিশ্বকাপের আগে তার দেশে ফেরা হবে না। 

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে অংশগ্রহণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান সাকিব।