প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে প্রতিটি উপজেলায়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৭ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২১ সোমবার
সেবাদান সহজ করতে দেশের প্রতিটি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রবাসীদের সর্বোচ্চ সেবাদানে সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী রেমিট্যান্স যোদ্ধাদের কল্যাণের কথা চিন্তা করে প্রবাসী কল্যাণ ব্যাংক গঠন করেছিলেন। ১০ বছরেই ব্যাংকটি অনেক দূর এগিয়ে গেছে। বিশেষায়িত থেকে এখন এটি একটি তফসিলি ব্যাংকে পরিণত হয়েছে।
রোববার (১৯ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামাপুর উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের নতুন শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ব্যাংকের ২টি নতুন শাখার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা মন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ এমপি।
মন্ত্রী এসময় সবাইকে বৈদেশিক কর্মসংস্থানে দালালের দৌরাত্ম্য ঠেকাতে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শ্রম অভিবাসনে দালালদের নির্মূল বা আইনের আওতায় আনতে পারলে এক্ষেত্রে প্রতারণা ও হয়রানি অনেকাংশে কমে যাবে।
অনুষ্ঠানে নুরুল ইসলাম নাহিদ বলেন, সিলেটের গোলাপগঞ্জে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলায় পার্শ্ববর্তী ৬টি উপজেলার মানুষ উপকৃত হবে। এছাড়াও বিদেশ গমনেচ্ছু কর্মীদের কল্যাণে এই ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক।
অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জয়নাল আবেদীন মোল্ল্যা, আব্দুল মান্নানসহ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একই দিনে প্রবাসী কল্যাণ ব্যাংকের পঞ্চগড় শাখার উদ্বোধন করা হয়েছে। রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি পঞ্চগড় সদরে প্রবাসী কল্যাণ ব্যাংকের এই শাখা উদ্বোধন করেন। এ নিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মোট শাখা হলো ৮৯টি।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থানে দেশের উত্তরাঞ্চল পিছিয়ে আছে। এই জেলাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এতে দক্ষ জনশক্তি বৃদ্ধি পাবে এবং এসব এলাকার জনগণ কাজের উদ্দেশে বিদেশে যেতে উৎসাহী হয়ে উঠবে।
ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে পরিচালনা করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






