ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ৩:৫২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না

প্রাথমিক শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট অনুমোদন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জন্য ‘কল্যাণ ট্রাস্ট আইন ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

বুধবার (০৬ এপ্রিল) শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, চাকরিরত অবস্থায় কোন শিক্ষকের মৃত্যু হলে তার অপ্রাপ্ত বয়স্ক কোনো সন্তান থাকলে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকলে ও তৃতীয় লিঙ্গের কোনো শিশু থাকলে তাদের লেখাপড়ার খরচ ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ট্রাস্টের একটি তহবিল থাকবে। এই তহবিল থেকে শিক্ষক ও পোষ্যদের চিকিৎসার জন্য আর্থিক সাহয্য দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষকের স্বামী বা স্ত্রী ও সন্তানের শিক্ষা সহায়তার জন্য এককালীন আর্থিক সহায়তা বা বৃত্তি দেওয়া হবে। একই সাথে বৃত্তিমূলক ও অন্যান্য পেশাগত প্রশিক্ষকণের জন্যও আর্থিক সহায়তা দেওয়া হবে।

এছাড়া মারা যাওয়া শিক্ষকের সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এককালীন এই সাহায্য দেওয়া হবে। তবে যে তহবিল তৈরি করা হবে তার টাকা শিক্ষকদের কাছ থেকে কাটা হবে। চাঁদার হার বিধি ধারা নির্ধারিত হবে বলেও যোগ করেন আনোয়ারুল ইসলাম।