প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ৬ দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ১৫ মে ২০২২ রবিবার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের লোগো
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আগামীকাল সোমবার থেকে ২১ মে পর্যন্ত টানা ছয়দিন দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা উপলক্ষে শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ডিপিই।
এর আগে প্রথম ধাপে নিয়োগের লিখিত পরীক্ষার আগে নির্দেশনা জারি না করেই দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয় ডিপিই। পরে বিষয়টি নিয়ে দফায় দফায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে দর্শনার্থীদের বাকবিতণ্ডা হওয়ার পর তাদের প্রবেশ বন্ধে নির্দেশনা জারি করা হয়।
জানা গেছে, আগামী শুক্রবার, ২০ মে ৩০ জেলায় প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী, খুলনা, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বরিশাল, সিলেট ও রংপুর জেলার সব উপজেলায় এবং ২২ জেলায় আংশিক পরীক্ষা হবে। এদিন মোট ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।
কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু উপজেলায়ও এদিন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- নওগাঁ জেলার সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রানীনগর, পোরশা ও সাপাহার উপজেলা; নাটের জেলার বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর ও লালপুর উপজেলা; সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ, শাহজাদপুর, সদর ও তাড়াশ উপজেলা; কুষ্টিয়া জেলার খোকসা, সদর ও মিরপুর উপজেলা; ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু, সদর ও কালিগঞ্জ উপজেলা; যশোর জেলার অভয়নগর, চৌগাছা, সদর ও বাঘেরপাড়া উপজেলা; সাতক্ষীরা জেলার সদর, দেবহাটা, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলা; বাগেরহাট জেলার মোল্লারহাট, মোংলা, মোড়লগঞ্জ, কচুয়া ও শরণখোলা উপজেলা; জামালপুর জেলার সদর, মাদারগঞ্জ ও মেলান্দহ উপজেলা; ময়মনসিংহ জেলার মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা ও ত্রিশাল উপজেলা; নেত্রকোনা জেলার খালিয়াজুড়ী, মদন, মোহনগঞ্জ, সদর ও পূর্বধলা উপজেলা; কিশোরগঞ্জ জেলার সদর, কুলিয়াচর, মিঠামইন, নিকলী, পাকুন্দিয়া ও তাড়াইল উপজেলা।
একই দিন পরীক্ষা হবে টাঙ্গাইল জেলার কালিহাতি, মধুপুর, মির্জাপুর, নাগরপুর, সফিপুর ও বাসাইল উপজেলায়। এছাড়া রাজবাড়ি জেলার কালুখালি ও গোয়ালন্দ উপজেলা; কুমিল্লা জেলার দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট ও তিতাস উপজেলা; নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানিগঞ্জ ও হাতিয়া উপজেলা; পিরোজপুর জেলার নাজিরপুর, নেছারাবাদ ও সদর উপজেলা; পটুয়াখালী জেলার কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালি ও দুমকি উপজেলা; সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর ও তাহিরপুর উপজেলা; হবিগঞ্জ জেলার সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলা; কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, রাজারহাট, রাজিবপুর, রৌমারী ও উলিপুর উপজেলা; গাইবান্ধা জেলার সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় এ দিন পরীক্ষা হবে।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা




