ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১৪ ডিসেম্বর ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে পৌনে ৩টার দিকে এই ফল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

ওই মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, মোট ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।  
নির্বাচিত প্রার্থীরা মোবাইল নম্বরে ফলের এসএমএস পাবেন। এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd)ফল প্রকাশ করা হয়েছে।  
নির্বাচিত প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সনদের মূলকপি ও জাতীয় পরিচয়পত্রের ৩ কপি, পুলিশ ভেরিফিকেশন ফরম (যথাযথভাবে পূরণকৃত), সিভিল সার্জনের প্রদত্ত স্বাস্থ্যগত উপযুক্ততার সনদসহ  সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হলো।
২০২০ সালের ২০ অক্টোবর ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন আবেদন করেন।  

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফল প্রকাশ করা হচ্ছে বলে জানায় মন্ত্রণালয়।