ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:১০:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

প্রাথমিকের সব শিক্ষককে করোনা টিকা নেয়ার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনাভাইরাসের টিকা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলে সব বিদ্যালয় খুলে দেয়া হবে। বর্তমানে কোভিড থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের টিকাগ্রহণ করতে হবে। ইতোমধ্যে শিক্ষকদের টিকা প্রদানে নামের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পর থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

সব শিক্ষক-কর্মকর্তাদের নির্ধারিত করোনা টিকা প্রদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকাগ্রহণ করার কথা বলা হয়েছে ওই নির্দেশনায়।

এতে আরও বলা হয়, প্রতিদিন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কতজন টিকাগ্রহণ করছেন তার বিস্তারিত তথ্য নিয়মিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ডিপিইতে পাঠাবেন। শিক্ষক-কর্মকর্তাদের মধ্যে কোভিড টিকা প্রদান কার্যক্রমের তথ্য ডিপিইতে সংরক্ষণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

-জেডসি