প্রার্থিতা প্রত্যাহার হয়নি, নির্বাচন করতেই হবে পরীমনিকে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ১৬ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। শোনা যাচ্ছিল শারীরিক সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে অনাগত সন্তানের কথা ভেবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন।
কিন্তু নির্বাচন থেকে পরীমনির সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
তিনি বলেন, শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের চিঠি জমা দেওয়ার শেষ সময় ছিল। এর মধ্যে আমরা কারও প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও আমাদের হাতে আসেনি।
পরীমনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিনেতা সাইমন সাদিক বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন যে, তিনি অসুস্থ, তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সেজন্য এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি। কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি।
তিনি আরও বলেন, বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।
ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরীমনি।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










