প্রিন্সেস ডায়ানা মরেও অমর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ৮ মে ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের নাম শুনলে বিশ্লেষণ ও পদবির প্রয়োজন হয় না। বিশ্ববাসী কাছে যেমন মাদার তেরেসা, বঙ্গবন্ধু, নেলসন ম্যান্ডেলা, বেগম রোকেয়া, নুরজাহান, রাজিয়া বেগম, সুফিয়া কামাল পরিচিত। তেমনি একজন আলোচিত নারী প্রিন্সেস ডায়ানা। তার মৃত্যুতে কেঁদেছিল বিশ্ববাসী।
একজন সাংবাদিক তার ভক্তকে প্রশ্ন করেছিলেন আপনি কেন কাঁদছেন? আপনি কি প্রিন্সেস ডায়নাকে চিনতেন? উত্তরে সে বলল না। এ থেকে বোঝা যায় তিনি মানুষের অজান্তেই নিজ কর্মদক্ষতায় ও ব্যতিক্রমধর্মী চিন্তা-চেতনার মাধ্যমে স্থান করে নিয়েছিলেন কোটি মানুষের হৃদয়ে।
ডায়ানার মৃত্যুর সংবাদ শুনে কাঁদেনি এমন মানুষ পৃথিবীতে খুব কম আছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসের রিৎজ হোটেলে রাতের খাবার খেয়ে ‘পন্ট ডি আলমা’ রোড পার হওয়ার সময় তার বন্ধু দোদি ফায়েদ ও গাড়িচালক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিকার হন। প্রিন্সেস ডায়ানা ফ্রান্সের পিটি সালপিত্রও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অকালে চলে যাওয়া ডায়ানার প্রতি সম্মান জানিয়ে ফরাসি সরকার টানেলের ওপরে (প্যালেইস ডায়ানা) স্বাধীনতার মশাল স্মৃতিস্তম্ভ স্থাপন করেছেন।
স্মৃতিস্তম্ভের চারপাশে চেইনের বেষ্টনী এবং স্মৃতিস্তম্ভের নিচ অংশে ডায়ানার ছবি রয়েছে। ওপরের অংশে স্বর্ণকারের মশাল জলন্ত। স্মৃতিস্তম্ভকে অন্তর দৃষ্টিতে অবলোকন করলে মনে হয় স্বাধীনতাকামী মানুষের প্রেরণার উৎস হয়ে দাঁড়িয়ে আছে।
বিশ্ববাসীর কাছে ভালোবাসার নদী নামে খ্যাত প্যারিসের স্যাইম নদী (সোনাই নদী) আর নদীর এক পারে আইফেল টাওয়ার অপর প্রান্তে পন্ট ডি আলমা রোড টানেল আর টানেলের ওপরে ডায়ানার প্রতি শ্রদ্ধা জানিয়ে চোখেপড়ার মতো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। যা দেখতে ভিড় জমান বিশ্ব পর্যটকরা। ডায়ানা ভক্তরা ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। স্মৃতিস্তম্ভের চারপাশে অনেক ধরনের তালা ঝুলে আছে। এখনকার সংস্কৃতি অনুযায়ী প্রেমিক-প্রেমিকারা চেইনে তালা মেরে, চাবিটি শ্যাইম নদীতে ফেলে দিয়ে মনে করেন যতদিন তালা থাকবে ততদিন অটুট থাকবে প্রেমিক যুগলের ভালোবাসা।
ব্রিটিশ রাজপরিবারের পুত্রবধূ ডায়ানা আর চার্লসের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় ১৯৯৬ সালের ২৮ আগস্ট। সেবামূলক কাজের মাধ্যমে ডায়ানা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন। এইডস প্রতিরোধে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। আক্রান্তদের হাত ধরে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছিলেন স্পর্শের মাধ্যমে এইডস ছড়ায় না।
মানবতার সেবক, শিক্ষা অনুরাগী ডায়ানা নার্সারি স্কুল ও হাসপাতাল পরিদর্শনে যেতেন নিয়মিত। সাধারণ মানুষের সঙ্গে গড়ে তোলেন সখ্যতা। রাজপরিবারের সদস্য হয়েও দুই সন্তানের জননী ডায়ানা চেয়েছিলেন তার সন্তানরা সাধারণ ছেলে-মেয়েদের সঙ্গে লেখাপড়া করবে। এজন্য উইলিয়ামকে নার্সারিতে যেতে হয়।
ব্যতিক্রমধর্মী চিন্তা-চেতনার কারণে বিশ্বে আলোচিত নারী ডায়ানা ছিলেন মৃত্যুর পূর্ব পর্যন্ত খ্যাতিমান দানশীল, মুক্তচিন্তার অধিকারী, উদার মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী। সৌন্দর্য ও ফ্যাশন ডিজাইনে প্রতিভাকে করেন বিকশিত।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, তার ব্যক্তি জীবনে ছোটখাট ভুল থাকলেও আর্ত-মানবতার সেবায় ছিলেন এক মহীয়সী নারী। আজও তিনি বেঁচে আছেন লাখ লাখ তরুণ-তরুণীর প্রেরণার উৎস হয়ে তাদের মনিকোঠায়। ইংল্যান্ডে তার সমাধি হলেও বিশ্বমানবতার দেশ ফ্রান্সের ফরাসি সরকার দুর্ঘটনা স্থানে ডায়ানার স্মৃতিস্তম্ভ স্থাপন করে। ডায়ানাভক্তদের হৃদয়ে গহিনে উচ্চ আসনে স্থান করেছে ফ্রান্স। মরেও অমর হয়ে আছেন প্রিন্সেস ডায়ানা।
কবির ভাষায় বলতে গেলে
‘এমন জীবন তুমি করিও গঠন
মরিলে হাসিবে তুমি
কাঁদিবে ভূবন’
স্মৃতিস্তম্ভের পাশে দাঁড়ালে দেখা যায় প্রিন্সেস ডায়ানা হাঁসছেন এবং আশপাশের সবাই মনের অজান্তে যেন কাঁদছেন।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল











