প্রিয়া সাহার বিচার চান সংখ্যালঘুরাও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা যে সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে নালিশ করেছেন সেই সংখ্যালঘুরাই সমর্থন করছেন না তার এই বক্তব্যকে। তারা প্রিয়া সাহার অভিযোগকে বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তার প্রিয়া সাহার বিচারের দাবি করেন।
ধর্মীয় স্বাধীনতা নিয়ে ওয়াশিংটনে আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গত ১৭ জুলাই হোয়াইট হাউজে যান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুরা মৌলবাদীদের নিপীড়নের শিকার হচ্ছেন। প্রায় তিন কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নিখোঁজ (ডিজঅ্যাপিয়ার্ড) হয়েছেন।’ তিনি মার্কিন প্রেসিডেন্টের হস্তক্ষেপ কামনা করেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বিভিন্ন মহলে।
যৌথ সংবাদ সম্মেলনে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল বলেন, ‘ট্রাম্পের কাছে করা প্রিয়া সাহার এই অভিযোগ বাস্তবসম্মত নয়। ৩৭ মিলিয়ন বা কোটি ৭০ লাখ হিন্দু-বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মানুষ উধাও হয়েছে-এ তথ্য বানোয়াট, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত। দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের কাছে বিচার চাওয়া গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সম্মিলিতভাবে প্রিয়া সাহার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।’
‘প্রিয়া সাহার বক্তব্য দেশের শুভবোধসম্পন্ন সব মানুষের আবেগ ও অনুভূতিতে আঘাত করেছে। দেশের সব মানুষ তার এই অপকর্মের ধিক্কার ও নিন্দা করছে। প্রিয়া সাহার বক্তব্যের মাধ্যমে প্ররোচণাকারী গোষ্ঠী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।’
প্রিয়া সাহার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা কি না-জানতে চাইলে সুব্রত পাল বলেন, ‘অবশ্যই। আমরা মনে করি এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। তার বক্তব্যের তদন্তসাপেক্ষে আমরা তার বিচার দাবি করি। এ ধরনের বক্তব্যে আমরা অবাক হয়েছি। উনি কীভাবে বা কোথায় এমন তথ্য পেলেন সেটার কোনো তথ্য আমাদের কাছে নেই।’
খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সচিব নির্মল রোজারিও বলেন, ‘আমরা এটার বিচার চাই। আমিও সেখানে গিয়েছিলাম প্রতিনিধি হিসেবে। উনি আমাদের সাথে ছিলেন না। সেখানে আমাদের কোনো বিশেষ বক্তব্য ছিল না। প্রিয়া সাহা গিয়েছিলেন একজন ব্যক্তি সারভাইবাল হিসেবে।’
-জেডসি
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











