প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরলেন শেখ হাসিনা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০১ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার
প্রিয়াঙ্কাকে আলিঙ্গন করছেন শেখ হাসিনা। ছবি- টুইটারের সৌজন্যে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এগিয়ে গিয়ে আলিঙ্গন করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে। যার সঙ্গে আর একবার দেখা করার ইচ্ছাটা মনে পুষে রেখেছিলেন বহু দিন ধরে, আজ রোববার দিল্লিতে তার সঙ্গেই দেখা হয়ে গেল ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর। স্বপ্ন হলো বাস্তব। আবেগে আপ্লুত হয়ে উঠলেন তিনি।
আজ দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে দেখা হওয়ার পর এভাবেই নিজের মনের কথা প্রকাশ করলেন প্রিয়াঙ্কা। খবর আনন্দবাজার পিত্রিকার।
প্রিয়াঙ্কা বলেন, ‘‘ওঁর (শেখ হাসিনা) সঙ্গে আর একবার দেখা করার ইচ্ছাটা অনেক দিন ধরেই মনের মধ্যে পুষে রেখেছিলাম। ওঁর আলিঙ্গনের জন্য উন্মুখ হয়েছিলাম।”
প্রিয়াঙ্কা আরও বলেন, ‘‘ব্যক্তিগত শোক কাটিয়ে নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে যে ভাবে তিনি আজকের ব্যক্তিত্ব হয়ে উঠেছেন, তা আমাকে অনেক আগেই উদ্বুদ্ধ করেছিল। তার সংগ্রাম আমার কাছে সারা জীবনের আদর্শ হয়ে থাকবে।’’
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের পাশে দাঁড়িয়ে হাসিনা আলিঙ্গন করছেন প্রিয়াঙ্কাকে, এমন ছবিও আজ প্রিয়াঙ্কা গান্ধী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
এদিকে দিল্লিতে আজ সোনিয়া গান্ধী ও আনন্দ শর্মা-সহ বহু কংগ্রেস নেতার সঙ্গে দেখা করেন শেখ হাসিনা। তাদের আধ ঘণ্টার বৈঠকে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
চার দিনের সরকারি সফরে ভারতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তাহের প্রথম দিকে তার বৈঠক হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











