প্রীতির হ্যাটট্রিকে নেপালকে হারাল বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৭ আগস্ট ২০২৫ বুধবার
প্রীতির হ্যাটট্রিকে নেপালকে হারাল বাংলাদেশ
সুরভী আকন্দ প্রীতির হ্যাটট্রিকে নেপালকে আবারও হারাল বাংলাদেশ। সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-১ গোলের ব্যবধানে হারায় লাল সবুজের দল।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ বুধবার অনুষ্ঠিত হয় এ ম্যাচ।
রাউন্ড রবিন লিগের আগের ম্যাচেও নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এই জয়ের ফলে চার ম্যাচে তিনটি জয় নিয়ে ৯ পয়েন্টে অবস্থান করছে তারা। একমাত্র হারটি এসেছে ভারতের বিপক্ষে, ২-০ ব্যবধানে। ফিরতি পর্বে আগামী শুক্রবার ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ।
নেপালের বিপক্ষে ম্যাচের ৩৭তম মিনিটে ডেডলক ভাঙেন থুইনুই মারমা। সতীর্থের পাস থেকে গোল করতে গিয়ে বলটি প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে তার কাছেই। এরপর নিজের দখলে নিয়ে তিনজনকে কাটিয়ে নিখুঁত শটে গোল করেন তিনি।
গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। মামনি চাকমার থ্রু বল ধরে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে জালে বল পাঠান তিনি।
বিরতির আগেই একটি গোল শোধ করে নেপাল। বক্সের বাইরে থেকে ভূমিকা বুদাথোকির জোরালো শট ঠেকাতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম।
দ্বিতীয়ার্ধে আবারও নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৭১তম মিনিটে কর্নার থেকে দূরের পোস্টে বল পেয়ে হালকা টোকায় গোল করেন প্রীতি। এরপর শুরু হয় বৃষ্টি। কিন্তু ভেজা মাঠে ছন্দ হারায়নি বাংলাদেশ।
৮৬তম মিনিটে পূর্ণিমা মারমার দারুণ ক্রস থেকে অনায়াসে বল জালে ঠেলে দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন প্রীতি।
এই জয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী






