প্রেজেন্টেশনে নারী শিক্ষার্থীদের মুখ খোলা রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪০ এএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি কোর্সের নারী শিক্ষার্থীদের প্রেজেন্টেশন দেওয়ার সময় বাধ্যতামূলক মুখ খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে ওই প্রেজেন্টেশন স্থগিত রাখা হয়েছে।
জানা গেছে, আইন বিভাগের দ্বিতীয় বর্ষের অপরাধবিজ্ঞান কোর্সের শিক্ষার্থীদের এমন নির্দেশ সম্বলিত নোটিশ দেন অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান (কার্জন)। কিন্তু বিষয়টিকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এক পর্যায়ে ওই কোর্সের প্রেজেন্টেশন নেওয়া স্থগিত রয়েছে।
বিষয়টি নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী মোল্লা মোহাম্মদ ফারুকী এহসান গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষকের এই কর্মকাণ্ড নিন্দনীয়। যা সংবিধানে দেওয়া ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে। নিকাবধারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তার অবস্থান ঢাবির প্রতিষ্ঠার উদ্দেশ্যের বিপরীত।
এদিকে, এক বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলনের ঢাবি শাখার সভাপতি জামালুদ্দীন মুহাম্মদ খালিদ ও সাধারণ সম্পাদক খায়রুল আহসান বলেন, এটি দুঃখজনক বিষয়। এটি অমানবিক ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারী ঘটনা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুখ খোলা রাখার নোটিশের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন করা হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ বিষয়ে অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন গণমাধ্যমকে বলেন, নোটিশে বাধ্যতামূলক করা হয়নি। কেউ নিজের মতো ভেবে নিলে তো হবে না। আর নোটিশটি গত ১০ বছর ধরে দেওয়া হচ্ছে। এটি নতুন নয়।
এছাড়া প্রেজেন্টেশন কীভাবে নেওয়া হবে সেটা শিক্ষার্থীদের সঙ্গে বুঝবেন বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত বছর অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল।
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচনী প্রচারণায় কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- জাইমা রহমানকে সামনে আনা বিএনপির কৌশল
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
- ৬ চ্যালেঞ্জের মুখে পড়বে নির্বাচিত সরকার
- ইসির ‘দায়িত্বহীনতায়’ সাংবাদিকদের তথ্য ফাঁস
- ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম
- ‘উচ্চ সতর্কতায়’ রয়েছে ইরানি বাহিনী: সেনাপ্রধান
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- পোস্টাল ভোট রিমাইন্ডার: ব্যালট ফেরত দেয়ার সময় শিগগিরই শেষ
- এমএড ডিগ্রিধারী শিক্ষকের বেতন সুবিধা বাড়ল
- স্তন ক্যানসার চিকিৎসায় ‘গেম-চেঞ্জার’ নতুন এক পরীক্ষা
- ঢাকায় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
- খারাপ সময়ে বুঝেছি কে আপন, কে পর: নুসরাত ফারিয়া
- ট্রফি নয়, ফুটবলার খুঁজছেন বাটলার
- নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
- দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আ.লীগ নেতাদের সাক্ষাৎ
- রামেক হাসপাতালে অজ্ঞাত রোগে নারীর মৃত্যু
- মিসাইল ও প্রতিরক্ষা নিয়ে কখনো আলোচনা করবে না ইরান
- অন্তর্বর্তী সরকার: প্রতিরক্ষা ক্রয়ে বিশেষ মনোযোগ
- সাকিবকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চান আশরাফুল
- কলকাতায় জয়ার হাতে সেরা অভিনেত্রীর সম্মাননা
- আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে যাচ্ছেন তারেক রহমান
- ভিটামিন বি১২ এর ঘাটতিতে শরীরে যেসব ক্ষতি হয়









