প্রেম কখনো লুকিয়ে রাখা যায় না: প্রভা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, এমন গুঞ্জন অনেকদিনের। গত জানুয়ারির প্রথম দিকেই বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। যদিও তাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আগে নিয়মিতই ইমরানের সঙ্গে তোলা ছবি শেয়ার করতেন প্রভা। আবার একে-অপরের ছবিতে প্রেমময় মন্তব্য করতেও দেখা যেত। কিন্তু গণমাধ্যমে তাদের প্রেমের বিষয়টি উঠে আসার পর থেকে নীরব হয়ে গেছেন দুজনেই।
মাঝে বেশ কিছুদিন প্রভা নিজেও চুপ ছিলেন। কদিন হলো ফের সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়েছেন অভিনেত্রী। তবে নিজের ছবিতেই মাতিয়ে রাখছেন ভক্তদের। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) একটি তরতাজা ছবি পোস্ট করেছেন প্রভা।
টুকটুকে লাল গাউন পরে একটি চেয়ারে খালি পায়ে বসে আছেন প্রভা। খোলা চুল বুকের ওপর এলিয়ে আছে। নিচের দিকে ঝুলিয়ে রাখা ডান হাতে লাল জুতা। ছবিটির ক্যাপশনেই নিজেকে সিঙ্গেল দাবি করলেন প্রভা। লিখেছেন, ‘পৃথিবীর দুটো জিনিস কখনো লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!’
একই পোস্টে প্রভার নিজেকে সিঙ্গেল দাবি করার বিষয়টি প্রশ্নবিদ্ধও হয়েছে। কেননা তিনি ছবি তোলার ক্রেডিট দিয়েছেন একটি হার্ট ইমোজিকে। যেটা ইঙ্গিত করে, ভালোবাসার মানুষটিই তার ছবিটি তুলে দিয়েছেন।
এই ছবিতে আরও একটা বিষয় লক্ষ্মণীয়, তা হলো প্রভার হাতের অনামিকা আঙুলে আংটি। গুঞ্জন রয়েছে, অভিনেত্রী গোপনে আংটি বদলও করে ফেলেছেন। অনেকদিন ধরেই তার হাতে এই বিশেষ আংটি দেখা যাচ্ছে। যদিও ব্যক্তিগত বিষয়ে বরাবরের মতোই মুখে কুলূপ এঁটে রেখেছেন সুদর্শনা এ অভিনেত্রী।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








