প্রেমিক হিসেবে দেব খুব খারাপ: দেবচন্দ্রিমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৩ এএম, ৩০ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
প্রথমবার সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দেবচন্দ্রিমা। টেলিভিশন সিরিয়ালে বেশ পরিচিত মুখ তিনি। রূপালি পর্দায় হাতেখড়ি হলো ‘কিশমিশ’ সিনেমার মাধ্যমে। ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এতে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন দেবচন্দ্রিমা। স্কুল জীবনে তাদেরকে প্রেম করতে দেখা যাবে সিনেমায়। তাই প্রেমিক দেবকে কাছ থেকেই দেখেছেন অভিনেত্রী।
পর্দায় প্রেমিক হিসেবে দেব কেমন? এমন প্রশ্ন করা হলে কলকাতার একটি গণমাধ্যমকে দেবচন্দ্রিমা বলেন, ‘খুব খারাপ। আর অভিজ্ঞতা একটুও ভাল নয়। কেন খারাপ? সেটা বললে ছবির গল্পই বলা হয়ে যাবে। তবে প্রেমিক হিসেবে পর্দায় যেভাবে দেবদা আসবেন ও রকম প্রেমিক বাস্তব জীবনে আমার একটুও পছন্দ নন।’
‘কিশমিশ’ সিনেমায় দেবকে কয়েকটি বয়সের রূপে দেখা যাবে। একটি হলো স্কুল পড়ুয়া কিশোর। সেই চরিত্রে কতটুকু মানিয়ে নিয়েছেন অভিনেতা? এ বিষয়ে দেবচন্দ্রিমা বলেন, “অদ্ভুতভাবে মানিয়ে গিয়েছিলেন। আমিই নিজে দেখে চিনতে পারিনি। বরাবর পর্দায় দেবদাকে ‘চ্যালেঞ্জ’ লুকে দেখে অভ্যস্ত। ও রকম কোঁকড়া চুল, গোল চশমা পরা ‘টিনটিন’ যে কী মিষ্টি আর বাচ্চা লাগছিল কী বলব! শুধু কলেজ পড়ুয়া কেন! চার রকমের বয়সে দেখা যাবে ওঁকে। চারটি লুকেই দেবদা নিখুঁত।”
দেবের প্রশংসা করে দেবচন্দ্রিমা জানান, অভিনেতা কিংবা প্রযোজক দেবের চেয়ে মানুষ দেব অনেক বেশি ভালো। তার ভাষ্য, “মানুষ হিসেবে দেবদার সত্যিই কোনও তুলনা নেই। সবার ভাল-মন্দ একা হাতে সামলান। তার পরে প্রযোজক দেব। যিনি সিনেমার স্বার্থে সব কিছু করতে পারেন। সিনেমা ব্যবসা করে খরচ করা অর্থ ফেরত দেবে কি না, ভাবেনই না। ছবির ভালোর জন্য, অভিনেতা, কলাকুশলীদের ভালোর জন্য তার কোনও কিছুতে ‘না’ নেই। তৃতীয় স্থানে অভিনেতা দেব।”
উল্লেখ্য, ‘কিশমিশ’ সিনেমাটি নির্মাণ করেছেন রাহুল মুখার্জি। এতে দেবের মূল নায়িকা হিসেবে আছেন রুক্মিণী মৈত্র। যিনি দেবের বাস্তব জীবনের প্রেমিকা।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম











