ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৭:৪৫:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

প্রেমিকা নিয়ে পালানোয় প্রেমিকের মাকে ধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:০৯ পিএম, ১ জানুয়ারি ২০১৮ সোমবার

প্রেমিকাকে নিয়ে পালিয়ে গেছে তার প্রেমিক। এই অপরাধের ফল পেল প্রেমিকের মা। ওই ছেলেকে শাস্তি দিতে তার মাকে করা হল গণধর্ষণ। এমনই অভিযোগ যুবতীর বাবা ও চাচাদের বিরুদ্ধে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের শামিলি জেলায় ভোপুরা গ্রামে।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শামিলি জেলার গজ়িয়াবাদে একটি কলেজে পড়তেন ধর্ষিতা নারীর ছেলে (২৬)। সেখানেই ২৪ বছরের এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০ নভেম্বর ওই প্রেমিকযুগল পালিয়ে যায়।

এরপর মেয়ের খোঁজে তার পরিবার ভোপুরা গ্রামে আসে। সেখান থেকে ওই পরিবারের সকল সদস্যকে নোজাল গ্রামে নিয়ে যান। সেখানে গণধর্ষণ করা হয় যুবকের মাকে।

শামিলি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, এক যুবক প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ায় তার মাকে ধর্ষণ করা হয়েছে। যুবতির বাবা ও দুই চাচা এই ঘটনা ঘটিয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।