প্রেমের টানে শরীয়তপুরে তাইওয়ানের তরুণী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ২৪ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
প্রেম মানে না ধর্ম-বর্ণ-গ্রোত্র-দেশ। সে কথা আবারও প্রমাণিত হলো। শরীয়তপুরের এক যুবকের প্রেমে পড়ে বাংলাদেশে চলে এসেছেন তাইওয়ানের এক তরুণী।
ওই তরুণীর নাম লিইউ হুই (৩১)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে তাদের বিয়ে হয়েছে। বুধবার ২৩ (নভেম্বর) ছিল গায়েহলুদ।
বর শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ৮ নম্বর পশ্চিম লোনশিং গ্রামের মৃত জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে রমজান ছৈয়াল (৩৪)। তাইওয়ানের তরুণী লিইউ হুইয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিনা ছৈয়াল।
নিনা তার বাবা-মা ও ভাইকে নিয়ে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশে আসেন। ওইদিনই ঢাকা আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিনা। পরদিন তারা শরীয়তপুরে রমজানের বাড়িতে আসেন।
রমজান জানান, মাধ্যমিক পাস করে ছয় বছর আগে তিনি মালদ্বীপ যান। সেখানে তিনি ও নিনা একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
দুই বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন ও নিনা তাইয়ান ফিরে যান। তবে তাদের মধ্যে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ সচল থাকে। পরে দুবাইয়ে চাকরি হয় নিনার। সেই সুবাদে নিনার টানে রমজানও দুবাই চলে যান।
নববধূ নিনা ছৈয়াল বলেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। রমজানকেও ভালোবাসি। তার সঙ্গে বিয়ে হওয়ায় আমি আনন্দিত।’
রমজানের ভাতিজি নিশি আক্তার বলেন, ‘ভাষাগত কিছু সমস্যা থাকলেও কাকি সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন। বাঙালি পোশাকও পরছেন।’
নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাঢ়ী বলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের আতিথিয়েতায় তারা মুগ্ধ। এই দম্পতি যেন সুখী হয় সেই দোয়াই করি।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











