ঢাকা, মঙ্গলবার ০৩, নভেম্বর ২০২৬ ১৬:১১:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড় ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত

প্রেসিডেন্ট ট্রাম্প একজন `বর্ণবাদী`: ওকাসিয়ো কর্তেজ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নি:সন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্প একজন 'বর্ণবাদী' বলে জানিয়েছেন মার্কিন সর্বকনিষ্ঠ কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ।

মার্কিন সিবিএস টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে ডেমোক্র্যাট দলীয় ওই কংগ্রেস সদস্য গতকাল রবিবার এ কথা বলেন।

ওকাসিয়ো কর্তেজ বলেন, কংগ্রেসের সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য ফেডারেল সরকারের কর্মীদের বেতন পরিশোধ না হবার কারণ। একইসঙ্গে ওই মতপার্থক্য সরকারে অচলাবস্থা সৃষ্টিরও কারণ হয়ে দাঁড়িয়েছে।

সীমান্ত প্রাচীর নির্মাণের প্রস্তাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেকে 'বর্ণবাদী' হিসেবে আত্মপরিচয় তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন ২৯ বছর বয়সী কর্তেজ।

এদিকে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন অপর মুসলিম কংগ্রেসওম্যানও সম্প্রতি ট্রাম্প সম্পর্কে কড়া মন্তব্য করেছেন। রাশিদা তালিব নামের ডেমোক্র্যাট দলীয় ওই কংগ্রেস সদস্য যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তিনি তার অফিসের প্রথম দিনেই দেয়ালের বিশাল মানচিত্রে ইসরাইলের নাম 'ফিলিস্তিন' লেখা কাগজ দিয়ে ঢেকে দিয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার দাবিও তুলেছেন রাশিদা তালিব।

-জেডসি