ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৮:৪৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

প্রেসিডেন্ট পদে আবার লড়ার আভাস কমলার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১২ এপ্রিল ২০২৬ রবিবার

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার জোরালো ইঙ্গিত দিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

নিউইয়র্ক সিটিতে ন্যাশনাল অ্যাকশন নেটওয়ার্কের এক সম্মেলনে তিনি বলেন, ‘আমি হয়তো আবার লড়ব। এ নিয়ে আমি চিন্তাভাবনা করছি।’ খবর দ্য গার্ডিয়ানের।

সম্মেলনে কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী রেভ. আল শার্পটনের সরাসরি এক প্রশ্নের জবাবে হ্যারিস এই কথা জানান। ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে হ্যারিস যখন মঞ্চে ওঠেন, তখন উপস্থিত দর্শক তুমুল হর্ষধ্বনি করে ওঠেন। ম্যানহাটনের বলরুমে দর্শক ‘আবার ভোট করুন’ বলে স্লোগান দেন। 

হ্যারিস বলেন, ‘আমি চার বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের ঠিক এক ধাপ দূরে ছিলাম। আমি জানি, এ কাজের দায়িত্ব কী এবং এর জন্য কী প্রয়োজন।’ 

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি অনেক মানুষের জন্যই কাজ করছে না। সরকারি আমলাতন্ত্র কমিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। মানুষ শুধু প্রক্রিয়া নয়, অগ্রগতি চায়।’ 

আল শার্পটনের সঙ্গে কথোপকথনে হ্যারিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। 

বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের পররাষ্ট্রনীতির কঠোর বিরোধিতা করে তিনি বলেন, ‘এটি ট্রাম্পের নিজের বেছে নেওয়া যুদ্ধ। তিনি তো বলেছিলেন, তিনি নাকি ইরানের পরমাণু অস্ত্রভাণ্ডার গুঁড়িয়ে দিয়েছেন! কিন্তু স্পষ্টতই তিনি তা করেননি।’ 

হ্যারিস আরও অভিযোগ করেন, ট্রাম্পের এসব কর্মকাণ্ডের কারণে মার্কিন সেনারা হতাহত হচ্ছেন, দীর্ঘদিনের মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে।