প্রেসিডেন্টের ওপর কালো জাদুর অভিযোগ, নারী মন্ত্রী গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ২৮ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে দেশটির পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জুন) মালদ্বীপের পরিবেশ প্রতিমন্ত্রীকে গ্রেপ্তারের কথা জানায় দেশটির কর্মকর্তারা। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রী ফাথিমাথ শামনাজ আলী সেলিমকে রাজধানী মালে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অন্য দুজনকেও তার সাথে গ্রেপ্তার করা হয়।
তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও তদন্তের জন্য তাকে এক সপ্তাহের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার জন্য শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
তবে মালদ্বীপের পুলিশ প্রতিবেদনটি নিশ্চিত না করলেও গ্রেপ্তারের খবর অস্বীকার করেনি।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে দণ্ডবিধির ধারায় কালো জাদু বা জাদুবিদ্যা ফৌজদারি অপরাধ না হলেও ইসলামিক আইনের অধীনে ছয় মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।
ধারণা করা হচ্ছে ইসলামিক আইনের অধীনে নারী প্রতিমন্ত্রী শামনাজের ছয়মাসের কারাদণ্ড হতে পারে।
এই দ্বীপপুঞ্জর মানুষ ব্যাপকভাবে ঐতিহ্যবাহী অনুষ্ঠান পালন করে। তাদের বিশ্বাস রয়েছে যে, তারা নানা ধরনের জাদুবিদ্যার মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারে।
কালো জাদুর রীতি-নীতি পরিচালনা করার অভিযোগ ২০২৩ সালের এপ্রিল মাসে দেশটির মানাধুতে তিন প্রতিবেশীর ছুরিকাঘাতে ৬২ বছর বয়সী এক নারী নিহত হয়েছিলেন। দীর্ঘ পুলিশি তদন্তের পরে এ বিষয়ে দেশটির মিহারু নিউজ সাইট গত সপ্তাহে রিপোর্ট করে। তখন পুলিশ জানিয়েছিল যে, হত্যার শিকার ওই নারী জাদুবিদ্যা করেছিলেন এমন কোনো প্রমাণ খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন তারা।
এর আগে ২০১২ সালে পুলিশ অফিসারদের ওপর ‘অভিশপ্ত মোরগ’ নিক্ষেপ করার অভিযোগে পুলিশ একটি বিরোধী রাজনৈতিক সমাবেশের ওপর দমন-পীড়ন চালিয়েছিল।
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ