ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১০:৪৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

ফতুল্লায় দগ্ধ শিশু সন্তানের পর মারা গেলেন মাও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ৮ এপ্রিল ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনে দগ্ধ শিশু সাফওয়ানের (১০) মৃত্যুর পর না ফেরার দেশে চলে গেলেন তার মা ফাতেমা আক্তার (৩০)।  এছাড়া আগুনে দগ্ধ বাকি দুই জনের অবস্থাও গুরুতর বলে জানিয়েছে চিকিৎসকরা।

আজ সোমবার ভোরে সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকাকালীন ফাতেমা মারা যান।  এর আগে রবিবার রাত সাড়ে ৮টায় ফাতেমার শিশু সন্তান সাফওয়ানের মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।  

এর আগে চিকিৎসকরা জানিয়েছে, ফাতেমার শরীরের ৯৪ শতাংশ এবং সাফওয়ানের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল।  

এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে ফাতেমার দুই সন্তান। তারা হলেন- সাইফ আলী বেগ (১৫) ও ফারিহা আক্তার ফারজানা (১২)। এদের মধ্যে ফারিয়ার ৯০ শতাংশ এবং সাইফ আলী বেগের ৯৮ পুড়ে গেছে।

প্রসঙ্গত, গত শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার ফতুল্লায় ২৫৫ গিরিধারা আবাসিক এলাকার বিসমিল্লাহ টুইন টাওয়ারের ছয়তলা ভবনের চারতলায় আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা এলপি গ্যাসের চুলাতে রান্না করার জন্য ম্যাচের কাঠি জ্বালোনোর সাথে সাথে সিলিন্ডারে আগুন ধরে গেলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফাতেমা আক্তারসহ তার বড় ছেলে সাইফ আলী, মেয়ে ফারিহা ফারজানা ও সাফওয়ান আলী আগুনে দগ্ধ হয়। সাফওয়ান স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত এবং ফারিয়া পঞ্চম শ্রেণির ছাত্রী। ঘটনার সময় ফাতেমার স্বামী আব্দুর রহিম বাসায় ছিল না। তিনি কর্মস্থলে থাকায় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পান।

-জেডসি