ফরম নিতে গিয়ে বিএনপি নেত্রীর রোষানলে কনকচাঁপা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার
বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি ও সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে অংশ নিতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে আজ শনিবার সকাল থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আসেন মনোনয়নপ্রত্যাশীরা। এ সময় নিজের মনোনয়ন সংগ্রহ করতে হাজির হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।
মনোনয়ন জমা দিয়ে বের হওয়ার সময় বগুড়া জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনির তোপের মুখে পড়েন কনকচাঁপা। ফরম জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীরা কনকচাঁপার প্রতিক্রিয়া জানতে এগিয়ে গেলে সুরাইয়া জেরিন রনি চড়াও হন।
তিনি বলেন, ‘কনকচাঁপা দলের কে? কী দল করেছে?’
তিনি আরও বলেন, ‘আমরা আন্দোলন এবং লড়াই-সংগ্রাম করেছি। জেল খেটেছি। ১৭ বছর দলের ঢাল হয়ে থেকেছি। বগুড়া এবং ঢাকার রাজপথে থেকেছি। দেশে মহিলাদের ভেতরে সব থেকে বেশি মামলা আমার বিরুদ্ধে। কনকচাঁপা এতদিন কোথায় ছিল? কয়টা মামলা খেয়েছে? আমরা সুবিধাবাদীদের দেখতে চাই না। রাজপথে যারা লড়াই-সংগ্রাম করেছে আমরা তাদের চাই।’
সুরাইয়া জেরিন রনির কাছে গণমাধ্যমকর্মী হঠাৎ রেগে যাওয়ার কারণ জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘কীসের কনকচাঁপা। তার জন্য আপনারা কেন আমাদের সরিয়ে দেবেন? এতদিন কোথায় ছিলেন তিনি? কয়টা মামলা খেয়েছেন? কয়টা লড়াই-সংগ্রামে অংশগ্রহণ করেছেন?’
এদিকে গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ার ভিডিওটি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, ‘অতিথি পাখিদের বয়কট করুন।’
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন










