ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১১:৫৪:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা

ফরাসি ওপেন থেকে বিদায় নিলেন সিন্ধু

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৩ শনিবার

পিভি সিন্ধু। ছবি: পিটিআই।

পিভি সিন্ধু। ছবি: পিটিআই।

বেশ কিছু দিন ধরেই চেনা ফর্মে নেই। এবার চোটের জন্য মাঝ পথে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হলেন পিভি সিন্ধু। বিশ্বের ১০ নম্বর ভারতীয় ব্যাডমিন্টন তারকা এগিয়ে থেকেও সরে দাঁড়ালেন ফরাসি ওপেন থেকে।

প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন তাইল্যান্ডের সুপানিদা কাটেথংয়ের। প্রথম গেম ২১-১৮ পয়েন্টের ব্যবধানে জেতেন সিন্ধু। তার পর হাঁটুর চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন তিনি। দ্বিতীয় গেমের খেলা শুরুই করতে পারেননি দু’বার অলিম্পিক্সে পদকজয়ী।

প্রথম গেম খেলার সময়ই হাঁটুতে যন্ত্রণা অনুভব করেন সিন্ধু। চিকিৎসকের সাহায্য চান। সেই সুযোগে দু’বার কোচ হাফিজ হাশিমের সঙ্গেও কথা বলেন সিন্ধু। নিয়মভঙ্গের জন্য তাঁকে হলুদ কার্ড দেখান আম্পায়ার। তবে চোটের জন্য ম্যাচ ছেড়ে দেওয়ায় ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে চলে যান কাটেথং।

 ড়চোটের জন্য ম্যাচ ছেড়ে দিতে হওয়ায় হতাশ সিন্ধু। তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, ‘‘শেষ পর্যন্ত লড়াই করার চেষ্টা করেছেন। ম্যাচ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু উপায়ও ছিল না।’’ চিকিৎসকেরা তাঁর চোট পরীক্ষা করছেন। তার পরে বোঝা যাবে কত দিন কোর্টের বাইরে থাকতে হবে সিন্ধুকে।