ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৬:৫২:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

ফরিদপুরে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় শ্বশুরবাড়ির ঘরের আড়ার সঙ্গে ববিতা রানী (২২) নামে এক অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ববিতা রানী ঘোনাপাড়া গ্রামের চণ্ডী বিশ্বাসের স্ত্রী। তার বাবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানপুর গ্রামে। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা যায়।

জানা যায়, চণ্ডী বিশ্বাসের সঙ্গে এক বছর আগে ববিতার বিয়ে হয়। রাতে ঘরের আড়ার সঙ্গে ববিতার মরদেহ ঝুলতে দেখেন শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশে খবর দেয় পরিবার।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলতে থাকা মরদেহটি উদ্ধার করা হয়েছে। সোমবার ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।