ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৭:০১:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ৮ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিজ ঘরে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যায় বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক আলী শেখের মেয়ে ফারজানা আক্তার (১৩)।

স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় ফারজানা বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। এ সময় পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ওসি মিরাজ হোসেন জানান, বুধবার রাতে চিকিৎসক এ বিষয়ে জানিয়েছেন। তবে ফারজানা কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো জানা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।