ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫০:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২১ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২০ সোমবার

ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

ফরিদপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধার

ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চ ঘাট এলাকায় এক ঘর থেকে আজ সোমবার রাতে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রাজীব বিশ্বাস (৩৪) ও তার স্ত্রী স্মৃতি বণিক (২২) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকার বাসিন্দা। স্মৃতি বণিক মুকসুদপুরের বাটিকামারী এলাকার খোকন বণিকের মেয়ে। রাজীবের বাবার নাম জানা যায়নি।

ফরিদপুর কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, রাত ৮টার দিকে পুলিশ দরজা ভেঙে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রাজীবের লাশ এবং শয্যায় পড়ে থাকা অবস্থায় স্মৃতির লাশ উদ্ধার করে।

এলকাবাসী জানায়, গত দুই বছর আগে ফরিদপুরের লঞ্চ ঘাট এলাকার মো. বরকতের একতলা পাকা বাড়িটি ভাড়া নেন তারা। বরকতের বাড়িটি লঞ্চ ঘাট এলাকায় কুমার নদের পূর্ব পাড় সংলগ্ন। রাজীব একটি কলেজে শিক্ষকতা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
 
ওই এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, রাজীর ও স্মৃতি যে বাড়িতে থাকেন সে বাড়ির প্রতিটি দরজা ও জানালা ভেতর থেকে বন্ধ ছিল। সন্ধ্যায় কোনো সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা বাইরে থেকে খুলে দেখতে পান রাজীবের শরীর সিলিং ফ্যানের সাথে ঝুলছে এবং স্মৃতি একই কক্ষে শয্যায় পড়ে আছেন। পরে তারা পুলিশে খবর দেন।

স্মৃতির এক আত্মীয় গোপাল পোদ্দার জানান, দুই বছর আগে রাজীব ও স্মৃতি নিজেদের পছন্দমতো বিয়ে করেন। বিয়ের পর তারা ফরিদপুর শহরে এসে বসবাস করা শুরু করেন। তাদের কোনো সন্তান নেই।