ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২১:৫২:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৫ অক্টোবর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর ৪টার দিকে সদর উপজেলার মল্লিকপুরে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে ঝিনাইদহগামী ‘ঝিনাইদহ পরিবহন’ ও ঝিনাইদহ থেকে ঢাকাগামী ‘গ্রিন এক্সপ্রেস’ নামে দুটি বাসের মধ্যে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধারকাজ পরিচালনা করছে।

জানা গেছে, আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, নিহতদের সবার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে।