ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৩:১৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৭:৫৫ পিএম, ১১ জুলাই ২০১৮ বুধবার

ফরিদপুরে পুকুরের পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর শহরের দক্ষিণ টেপাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত দুই শিশু হলো টেপাখোলা মহল্লার লোকমান মৃধার মেয়ে তাবাসুন ওরফে রেশমা (৭) এবং জাকির মৃধার ছেলে সাফায়েত মৃধা (৫)। তাবাসুন প্রথম আর সাফায়েত নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।


এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই দুই শিশু বাড়ির পাশে সালাম মৃধার পুকুর পাড়ে খেলা করছিল। হঠাৎ বৃষ্টি শুরু হলে তরা দুজন তড়িঘড়ি করে বাড়িতে আসার জন্য দৌড় দিলে দুজনই সালাম মৃধার পুকুরের পানি পড়ে যায়। এলাকাবাসী ঘটনাটি দেখে কিছুক্ষণের মধ্যে তাদের দুইজনকে ওই পুকুর থেকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করেন।


দুটি শিশুর মর্মান্তিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।