ফরিদপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, ফরিদপুর ক্যাম্পের একটি দল। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১০, ফরিদপুর ক্যাম্প শহরের গোয়ালচামট এলাকায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।
র্যাবের স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সৌরভ কুমার দাস (২২)। তিনি তার স্ত্রী ঝর্ণা ওরফে বন্যাকে (২১) নিয়ে মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
গত ২০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে ওই ভাড়াবাড়িতেই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় পরদিন ২১ অক্টোবর নিহত ঝর্ণার মা শেফালী রানী বাদী হয়ে সৌরভকে প্রধান আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই সৌরভ পলাতক ছিলেন।
র্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্বামী সৌরভকে আইনের আওতায় আনতে র্যাব-১০-এর অধিনায়কের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০-এর একটি দল গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে র্যাব-৬-এর সহযোগিতায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে সৌরভ কুমার দাসকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে র্যাব জানায়, চার বছর আগে মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলার বাসিন্দা ঝর্ণার সঙ্গে ফরিদপুর সদরের বঙ্গেশ্বরদী এলাকার সৌরভের বিয়ে হয়। তাদের সংসারে ২ বছর ১০ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে, নাম সিদ্ধার্থ। বিবাহের পর থেকেই নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। দাম্পত্য কলহের জের ধরেই সৌরভ বালিশ চাপা দিয়ে স্ত্রী ঝর্ণাকে হত্যা করে।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান বলেন, হত্যা মামলার প্রধান আসামি নিহত ঝর্ণার স্বামী সৌরভকে র্যাব গ্রেপ্তার করে মধুখালী থানায় হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











