ঢাকা, রবিবার ২৫, অক্টোবর ২০২৬ ৮:৫৭:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪১ এএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

আজ রবিবার ভোরের দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মোশাররফ হোসেন (৮০) ও আমেনা বেগম (৬৫)। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আহতদের মধুখালী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাস ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।

ফরিদপুর হাইওয়ে পুলিশের করিমপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, ভোরের দিকে কামারখালী আড়পাড়া সরকারি প্রাইমারি স্কুলের কাছে মহাসড়কের গতিরোধকের কাছে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি ট্রাকের সঙ্গে লেগে যায়। এ সময় মাইক্রোবাসটির দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় অন্তত পাঁচজন।


-জেডসি