ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:২৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মা ও দুই মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সুয়াদি নামক স্থানে ট্রাকের সাথে প্রাইভেটকারের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, ভাঙ্গার আতাদী গ্রামের লাবনী আক্তার (৩৮), তার মেয়ে সুরাইয়া (১৭) ও জয়নাব (৩)। আজ বৃহস্পতিবার  ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

শিবচর হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে পৌনে আটটার দিকে ঢাকা থেকে ভাঙাগামী একটি প্রাইভেটকার একই দিকে যাওয়া একটি ট্রাকের পেছন দিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ ট্রাকের পেছনে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে প্রাইভেটকারের যাত্রী লাবনী আক্তার মারা যায়। মারাত্বক আহত অবস্থায় লাবনী আক্তারের দুই মেয়ে সুরাইয়া ও জয়নাবকে স্থানীয় ভাঙা হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, নিহতদের গ্রামের বাড়ী ফরিদপুরের ভাঙা উপজেলায়। নিহতদের লাশ ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।