ফরিদপুরে ৮ দিনব্যাপী একুশে গ্রন্থ মেলা শুরু
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফরিদপুরে ৮ দিনব্যাপী অমর একুশে গ্রন্থ মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা শহরের অম্বিকা ময়দানে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রন্থ মেলার উদ্বোধন করেন- জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার মো. শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান, প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ওয়াহিদ প্রমূখ।
পরে অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় ৩০টি স্টলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নানান প্রকাশনী ও লাইব্রেরী মালিকেরা গ্রন্থ মেলায় অংশ নেন।
এদিকে, গ্রন্থ মেলা উপলক্ষ্যে মেলা প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাতৃভাষা বাংলার জন্য ৫২'র ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের অবদানের কথা স্মরণ করে বর্তমান প্রজন্মকে বাংলা ভাষার শুদ্ধ চর্চার কথা বলেন বক্তরা। আলোচনা সভা শেষে কবিতা আবৃতি, দেশের গান, নাচ অনুষ্ঠিত হয়।
এ বই মেলায় ২৬টি স্টল আছে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় নির্ধারিত মঞ্চে সংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান আয়োজকেরা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬




