ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১:১৮:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ফায়ার সার্ভিসকে তিনটি জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৬ পিএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অগ্নি দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহার করার জন্য তিনটি অত্যাধুনিক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের কাছে জাম্বু কুশনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যবহার করতে অত্যাধুনিক এই জাম্বু কুশনগুলো জার্মানি থেকে আমদানি করা হয়।

প্রতিটি ৫০ দশমিক ৬৩ ঘনমিটার আকৃতির জাম্বু কুশন ১ মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যাবে। জাম্বু কুশনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি ও বিদ্যুৎ অপরিবাহী।

-জেডসি