ফিটনেস ধরে রাখতে নারীরা রোজ এক চামচ মধু খান
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৮ পিএম, ১৬ জুন ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি।
ব্যস্ততার জীবনে নিজেকে ফিট ও সুস্থ রাখা চ্যালেঞ্জই বটে। বিশেষত নারীদের যে কোনও পরিস্থিতিতে একাধারে কাজ, পরিবার এবং স্বাস্থ্যের মধ্যে সঠিক ভারসাম্য রেখে চলতে হয়।
তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে যে এমন কোনও আছে কিছু কি নারীদের ফিটনেস ধরে রাখার জন্য আদর্শ? কোনও সন্দেহ নেই যে স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে; দুশ্চিন্তা ও মানসিক চাপও কমাতে পারে।
তাই বহুপ্রাচীন যুগ থেকে বছরের পর বছর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সামগ্রিকভাবে নারীদের সুস্থতার জন্য ব্যবহৃত রহস্যের বিষয়ে জেনে নেওয়া যাক। নারীরা রোজ এক চামচ মধু খেলে শরীরে কী ঘটে, জানেন?
ডায়েটে মধু: নারীদের ঋতুস্রাবের সময়ে হরমোনের পরিবর্তন, ব্যথা, উদ্বেগ, বিষণ্ণতা এবং দুর্বলতার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আগে নারীরা এত বলিষ্ঠ ছিলেন কীভাবে?
মধু হল সেই প্রাচীন জাদু উপাদান যা তাদের ফিট, শান্ত এবং সুস্থ থাকতে সাহায্য করে এসেছে। এই 'তরল সোনা' নারীদের জন্য যেন সব দিক থেকেই আশীর্বাদ এবং প্রতিদিনের খাদ্যতালিকায় অবশ্যই এটি রাখা উচিত।
মধু তরল সোনা: মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ রয়েছে, তাই মধু তরল সোনা হিসাবেও পরিচিত। কারণ এটির পুষ্টিগুণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
মধু ন্যাচারাল ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে, মেটাবলিজম বাড়ায়, স্মৃতি উন্নত করে, মরসুমি ফ্লু, অ্যালার্জি, জ্বর, ঠান্ডা, গলা ব্যথা ইত্যাদির সঙ্গে লড়াই করতে সাহায্য করে এবং এটির অ্যান্টি-কার্সিনোজেনিক উপাদান রয়েছে যা বিভিন্ন ধরনের ক্যানসার প্রতিরোধ করে।
একই সঙ্গে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিইনফ্লেমেটরি উপাদান থাকার জন্যে, এটি শরীরকে দ্রুত সুস্থ করে তোলে। মহিলারা ঋতুস্রাবে কিংবা তার আগে গা-হাত-পায়ে ব্যথা, পিঠে ব্যথা কিংবা মাথা ব্যথার মতো সমস্যায় ভোগেন; সেক্ষেত্রে ঈষৎ উষ্ণ জলে কিংবা অল্প পরিমাণ আদার সঙ্গে কিংবা আদা চায়ে ১ টেবিল চামচ মধু খেলে ব্যথা কমে এবং শরীরে প্রদাহ কমে যায়।
হরমোনের ভারসাম্য বজায় রাখে: মেয়েদের প্রায়ই হরমোন নিঃসরণ সংক্রান্ত সমস্যায় পড়তে হয়, হয় যা মূলত টেস্টোস্টেরনের মাত্রার ভারসাম্যহীনতার ফলাফল বলা হয়। এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে থাকলে তা মহিলাদের প্রজননে প্রভাব ফেলে।
এক্ষেত্রে নিয়মিত মধু খেলে টেস্টোটেরনের মাত্রায় ভারসাম্য আসে যা প্রজনন ক্ষমতা বাড়ায়, মুড স্যুইং কমায় এবং শরীরকে ভালো রাখে।
ত্বকের বার্ধক্য কমায়: ব্যথা কমানো এবং ইমিউনিটি বাড়ানোর সঙ্গে সঙ্গে মধুর ব্যবহারে বয়সের ছাপ কম পড়ে, সূক্ষ্ম রেখা কিংবা বলিরেখা কম হয়। সেক্ষেত্রে মর্নিং ড্রিঙ্কে কিংবা চায়ে মধু দিয়ে খেলে সবচেয়ে ভালো কাজ হয়। ত্বকের জেল্লার জন্য বেসন, দই ও মধু মিশিয়ে ত্বকে লাগালেও উপকার পাওয়া যায়।
সূত্র: নিউজ এইট্টিন
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




