ফিফা দ্য বেস্টে পিএসজির দাপট, বর্ষসেরা উসমান দেম্বেলে
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
গত মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল। সেই সাফল্যের প্রতিফলন দেখা গেল এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে। ইউরোপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছেন ক্লাবটির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে। কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। গত সেপ্টেম্বরেও তার হাতে উঠেছিল ব্যালন ডি’অর।
সেরা কোচের পুরস্কারও জিতেছেন পিএসজির ট্যাকটিশিয়ান লুইস এনরিকে। বর্ষসেরা দলেও ছয়জন খেলোয়াড় নিয়ে স্পষ্ট দাপট দেখিয়েছে প্যারিসের ক্লাবটি। সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন পিএসজির হয়ে ইতিহাস গড়ে পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া জিয়ানলুইজি দোনারুমা।
পিএসজির হয়ে অবিশ্বাস্য এক মৌসুম কাটানোর স্বীকৃতি পেয়েছেন দেম্বেলে। ক্লাবের প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার। ইউরোপীয় জয়ের অভিযানে তিনি করেছেন আটটি গোল এবং ছয়টি অ্যাসিস্ট। ২০২৪-২৫ মৌসুমে মহাদেশীয় প্রতিযোগিতা ও লিগ ১ উভয় ক্ষেত্রেই মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড় নির্বাচিত হন তিনি। পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ের পেছনেও ছিল তার অসামান্য অবদান। ২৮ বছর বয়সী এই খেলোয়াড় দলকে প্রথম ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতেও ভূমিকা রাখেন। তবে ফাইনালে চেলসির কাছে হেরে যায় পিএসজি।
বার্সেলোনা ও স্পেন যথাক্রমে উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ এবং উয়েফা ইউরোর ফাইনালে হেরে গেলেও আইতানা বোনমাতি এই দুই প্রতিযোগিতার মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ের পথেও এই মিডফিল্ড জাদুকর অনুপ্রেরণামূলক ভূমিকা পালন করেন। এর ফলে টানা তৃতীয়বার বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি।
বর্ষসেরা পুরুষ দলে পিএসজির আধিপত্য স্পষ্ট। গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা, যিনি বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলছেন, তার সঙ্গে দলে আছেন আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস, ভিতিনহা ও উসমান দেম্বেলে। এছাড়া ক্লাব বিশ্বকাপ গোল্ডেন বল বিজয়ী কোল পামার এবং স্প্যানিশ কিশোর সেনসেশন লামিনে ইয়ামালও জায়গা করে নিয়েছেন দলে।
সেরা ফিফা পুরুষদের একাদশ
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস
মিডফিল্ডার: কোল পামার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








