ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:৩২:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

ফিলিপাইনে বিষাক্ত মিষ্টি খেয়ে শত শত শিশু অসুস্থ

আপডেট: ০৯:৩২ এএম, ১১ জুলাই ২০১৫ শনিবার

2015-07-11_3_976766উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিষাক্ত মিষ্টি খেয়ে শত শত স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সুরিগাও দেল সুর-এর গভর্নর জনি পিমেনটেল বার্তা সংস্থা এএফপি’কে বলেন, প্রাথমিক ও হাইস্কুলের কমপক্ষে ১ হাজার ৩৫০ শিক্ষার্থী শুক্রবার রাতে তাদের পেটে ব্যথা, ডায়রিয়া, বমি হওয়া ও মাথা ব্যথা করছে বলে অভিযোগ করে। এরপর রাতেই তাদেরকে নয় শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তিনি বলেন, ২৫০ শিক্ষার্থী শনিবারও হাসপাতালে ভর্তি ছিল। তবে বিকেলের দিকে তাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শিক্ষার্থীরা টিফিন চলাকালে একটি ভ্যান থেকে ওই মিষ্টি কিনে খায়। মিষ্টি বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে নয় পুরুষ ও নারীকে আটক করা হয়েছে। মিষ্টিগুলো বিক্রির মেয়াদোত্তীর্ণ ছিল কিনা বা এতে উদ্দেশ্যমূলকভাবে বিষাক্ত মেশানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। গভর্নর বলেন, ‘কেবল স্কুলের শিক্ষার্থীদের কাছে মিষ্টিগুলো বিক্রি করাই ছিল সন্দেহভাজনদের উদ্দেশ্য। তারা সারাদিন নয় শহর ঘুরে ঘুরে মিষ্টিগুলো বিক্রি করে।’ তিনি বলেন, মিষ্টিগুলোতে বিষাক্ত কোন কিছু মেশানোর কথা আটককৃতরা অস্বীকার করেন। তিনি আরো বলেন, আটককৃতরা কেন তাদের নিজ প্রদেশ থেকে ৩শ’ কিলোমিটার দূরে গিয়ে মিষ্টিগুলো বিক্রি করতে গিয়েছিল তা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ১১.০৭.২০১৫