ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৪:৪৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ফিলিস্তিনি নারীকে ইসরায়েলি সেনার গুলি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:২৪ এএম, ২৩ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

ফিলিস্তিনি এক নারীকে গুলি করে আহত করেছে ইসরায়েলি সেনাসদস্যরা। ওই নারীর বিরুদ্ধে ছুরিকাঘাতে এক সেনাসদস্যকে হত্যাচেষ্টার অভিযোগও তুলেছে ইসরায়েল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে হাদিল সালাহ আল-হাশলামন (১৯) নামের ওই নারীকে হেবরনের কাছের একটি চেকপয়েন্টে গুলি করা হয়। ইসা আমরাও নামের এক হেবরন বাসিন্দা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাদিল সালাহ আল-হাশলামন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, হামলাকারী ওই নারী এক সেনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। তবে তার এ চেষ্টা ব্যর্থ হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ওই নারীর বুকে ও পেটে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। এদিকে, হাদিল সালাহকে গুলির ঘটনায় ফিলিস্তিনি যুবসংঘ ও ইসরায়েলি সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছিল। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।