ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২৩:৫২:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

ফুলেল শুভেচ্ছায় মোদীকে বরণ করলেন শেখ হাসিনা

আপডেট: ০৬:১৬ এএম, ৬ জুন ২০১৫ শনিবার

226abde2f99c58b2f78818a8a748f68d-PM_Indian-PM_Air-Portমাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : ফুলেল শুভেচ্ছায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বরণ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য ও তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। আর মোদির সঙ্গে ৮০ জন প্রতিনিধির বহর। মোদিকে বহন করা ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট ‘রাজদূত’ সকাল ১০টা ১০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মিনিট কয়েক পর শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টারমাকে পেতে রাখা লালগালিচায় পা পড়লো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এ সময় বিমানের সামনে দুই পাশে পতপত করে উড়ছিল বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা। এরপর শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে বিমানবন্দরের টারমাকে স্থাপিত অভিবাদন মঞ্চে যান। সেখানে দাঁড়ালে মোদিকে গার্ড অব অনার দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। গার্ড অব অনার গ্রহণের পর মোদির সঙ্গে মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানসহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী। এসময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন মোদি। উষ্ণ অভ্যর্থনা নিয়ে মোদি বিমানবন্দরের হেলিপ্যাডের উদ্দেশে রওয়ানা দেন। হেলিপ্যাড থেকে বিশেষ হেলিকপ্টারে চড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবেন মোদি।21_Narendra+modi_festoon_05062015_0013 মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরসহ ঢাকা ও তৎসংলগ্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যাচ্ছে। এছাড়া, বিমাবন্দরের প্রবেশপথসহ সড়কে-মোড়ে সতর্কাবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোদির এ সফর নিয়ে আশাবাদী দু’দেশই। যাত্রা শুরুর প্রাক্কালে এক টুইট বার্তায় খোদ নরেন্দ্র মোদিও সেই বারতা স্মরণ করিয়ে দিয়েছেন যেনো। তাতে তিনি বলেছেন, এই সফর দুই দেশের বন্ধনকে মজবুত করবে। একই সঙ্গে দুই দেশ ও এ অঞ্চলের মানুষের কল্যাণ নিয়ে আসবে। 21_Narendra+modi_festoon_05062015_0015রোববার (৭ জুন) সন্ধ্যায় নিজের দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত বিরামহীন কর্মসূচি রয়েছে মোদির। তার সফরের একদিন আগেই ঢাকায় পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার (৫ জুন) রাত ৮টা ৩১ মিনিটে ঢাকা পৌঁছান তিনি। নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির এই সফর উপলক্ষে ঢাকার বিভিন্ন সড়ক সেজেছে বর্ণিল সাজে। শাহজালাল বিমানবন্দর থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত পুরো রাজপথ জুড়ে শোভা পাচ্ছে মোদি ও মমতার ছবি। রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। সঙ্গে ভারত-বাংলাদেশের পতাকা। মোদিকে স্বাগত জানাতে বাংলা ও ইংরেজিতে লেখা ব্যানার বসেছে বিভিন্ন ফুটওভার ব্রিজ জুড়ে। ০৬.০৬.২০১৫