ফেনীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ২ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ফেনী সদর উপজেলার পশ্চিম ছনুয়া গ্রামের বাড়িতে জ্বর, শ্বাসকষ্টসহ মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে বুধবার এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানায়, ফেনী সেন্ট্রাল হাই স্কুল সংলগ্ন একটি গ্রিল ওয়ার্কশপে কাজ করতেন ওই যুবক। ছোটবেলা থেকেই তার শ্বাসকষ্ট ছিল। গত ৫-৬ দিন আগে ওই যুবকের জ্বর, পেটে ব্যথা ও শ্বাসকষ্ট দেখা দেয়। সোমবার তার স্বজনরা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে অবস্থানের পরামর্শ দেন। মঙ্গলবার রাত থেকে যুবকের শ্বাসকষ্ট বেড়ে বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে। তবে ওই যুবকের জ্বর ও শ্বাসকষ্ট ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন করে বলেন, যুবকের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়েছে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই