ফেনীতে ভবনে বিস্ফোরণে মা ও দুই মেয়ে দগ্ধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৪ পিএম, ৬ মার্চ ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুলের পেছনের বিল্ডিং শফিক ম্যানশন নামক ভবনের পঞ্চম তলায় বিস্ফোরণে মা ও দুই মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
শুক্রবার শুক্রবার (০৫ মার্চ) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মা মেহেবুন্নেসা (৪০), দুই মেয়ে ফারাহ ইসলাম (১৮) ও হাফসা ইসলাম (১৪)। তাদের গ্রামের বাড়ি মিরসরাইয়ের করেরহাট। স্বামী মাহবুবুল ইসলাম দুবাই প্রবাসী।
ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি।
ভবনের দারোয়ান আবুল কালাম জানান, রাত সাড়ে ১০টার দিকে শহরের হলি ক্রিসেন্ট স্কুলসংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হন গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে। তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহত ফারাহ একাদশ শ্রেণি ও হাফসা দশম শ্রেণির ছাত্রী।
বিস্ফোরণে পঞ্চম তলা ছাড়াও অন্যান্য ইউনিটের দরজা-জানালা ভেঙে গেছে। ভবনের একটি অংশে ফাটল ধরেছে। সিরামিকের সামগ্রী কমেট, বেসিন, প্লেট ভেঙে গেছে।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, দগ্ধ মা ও দুই মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। এদের শরীরে ৫০ ভাগের বেশি দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
-জেডসি
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক









