ঢাকা, রবিবার ২২, মার্চ ২০২৬ ১১:৩৫:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

ফের অনশনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ২৩ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের স্থায়ী বহিষ্কার চেয়ে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাস আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

শিক্ষার্থীরা বলছেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিন্ডিকেট সভা বসে। তবে অভিযুক্ত শিক্ষিকার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ফের অনশন শুরু করেছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যয়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও আন্দোলনে নেতৃত্ব দেওয়া আবু জাফর হোসাইন।

আবু জাফর বলেন, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে আমাদেরকে জানানো হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই সিন্ডিকেট সভা মুলতবি করা হয়েছে। বিষয়টি জানার পর আমরা ভারপ্রাপ্ত উপাচার্যকে ফোন দেই। তিনি আমাদের জানান, ‘আজ এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তোমরা ক্লাস-পরীক্ষায় ফিরে আসো। আমরা আবার সিন্ডিকেট সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো।’ তখন আমরা আগামীকালই সিন্ডিকেট সভা বসবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত এক মাসের মধ্যে এ সভা করার সম্ভাবনা নেই।’

জাফর আরও বলেন, ‘আমরা শিক্ষকদের প্রতি সম্মান দেখিয়ে সব ধরনের আন্দোলন স্থগিত করেছিলাম। যেহেতু সমাধান পাচ্ছি না, তাই শুক্রবার রাত ৮টা থেকে আবারও আমরণ অনশন শুরু করেছি।’

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য আব্দুল লতিফের মুঠোফোনে কয়েক দফা কল করা হলেও তিনি রিসিভ করেননি।


গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সোহরাব আলীর কাছে প্রতিবেদন জমা দেন। শুক্রবার বিকাল ৪টার দিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঢাকার ধানমন্ডিস্থ আবাসিক ভবনের কার্যালয়ে সিন্ডিকেট সভা শুরু হয়। টানা ৩ ঘণ্টা সভা হলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই রাত সাড়ে ৭টার দিকে তা শেষ হয়।