ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ১৫:৪০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

ফের অভিষেকের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন

বিনোদন ডেস্ক   | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

লম্বা সময় ধরে চর্চায় আছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য জীবন। শোনা যাচ্ছে রাই সুন্দরীর মন উঠে গেছে বচ্চনদের ওপর থেকে। অভিষেক ও তার পথ বেঁকে যাচ্ছে দুদিকে। এবার সে আগুনে ঘি ঢেলে দিল একটি ভিডিও। যেখানে দেখা গেছে ঐশ্বরিয়ার অনামিকায় নেই বিয়ের আংটি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি ভিডিও প্রকাশ পেয়েছে। দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানের ভিডিও। সেখানেই অ্যাশের হাতে দেখা যায়নি বিয়ের আংটি। 

ওই ভিডিতে দেখা যায়, ঐশ্বরিয়ার পরনে কালো পোশাক। হাতে কালো ব্যাগ। অনুষ্ঠানের আয়োজক এসে প্রাক্তন বিশ্বসুন্দরীর হাতে তুলে দেন ফুলের তোড়া। তখনই তার অনামিকা নজর কাড়ে নেটাগরিকের। বিয়ের আংটি দেখতে না পেয়েই ঐশ্বরিয়া ও অভিষেকের দাম্পত্য কলহ নিয়ে আলোচনা শুরু হয়।

তবে ঐশ্বরিয়াই প্রথম নন। কিছু দিন আগে অভিষেককেও বিয়ের আংটি ছাড়াই জনসমক্ষে আসতে দেখা গিয়েছিল। মুম্বাইতে ছবিশিকারীদের ক্যামেরাবন্দি করা ভিডিওতে দেখা যায়, অভিষেকের আঙুলে নেই বিয়ের আংটি। আর এবার ঐশ্বর্যার হাতে আংটি না দেখতে পেয়ে বিবাহবিচ্ছেদের জল্পনা আরও কয়েক ধাপ এগিয়ে গেল।

এর আগে একাধিকবার অভিষেক-ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে গুঞ্জন উঠেছে। এ নিয়ে রাই সুন্দরী কিছু না বললেও মুখ খুলেছেন অভিষেক। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এই নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা ‘খ্যাতনামা’। এই তকমা থাকলে এই বিষয়গুলো থাকবেই।”