ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৩৫:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

ফের আলোচনায় কুয়েতের নারী এমপি সাফা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:০২ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

কুয়েতের নারী এমপি সাফা আল-হাশেম বরাবরই বিতরকিত মন্তব্য করে আলোচনায় আসেন। এবারও নতুন করে অলোচনার শিরোনাম হলেন তিনি। সাফা এবার দাবী তুলেছেন, দেশটিতে থাকা প্রবাসীরা নিঃশ্বাসের সঙ্গে যে বাতাস গ্রহণ করে তার ওপর ট্যাক্স বসাতে হবে।

 

কুয়েতের ৫০ আসনের জাতীয় সংসদের একমাত্র নারী সদস্য সাফা আল-হাশেম বলেন, প্রবাসীদের কাছ থেকে সবকিছুর জন্যই টাকা আদায় করা উচিত। স্বাস্থ্য সেবা থেকে শুরু করে অবকাঠামো ব্যবহার এবং আমি আবারো বলছি, তারা যে বাতাস নিঃশ্বাস হিসেবে গ্রহণ করে তার জন্যও তাদের কাছ থেকে টাকা আদায় করা উচিত।

 

সম্প্রতি কুয়েতের জাতীয় সংসদ সেদেশের বেকার নাগরিকদের কর্মসংস্থানের জন্য একটি কমিটি গঠন করে। কমিটিকে বলা হয় দরকার হলে প্রবাসীদের ছাটাই করে কুয়েতি নাগরিকদের জন্য চাকরির ব্যবস্থা করতে হবে। ওই কমিটির এক বৈঠক শেষে সাফা এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

 

কুয়েত সরকার উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কুয়েতি নাগরিকদের ওপর নতুন করারোপ করার প্রস্তাব করেছে। কিন্তু এই নারী আইনপ্রণেতা সে প্রস্তাবের বিরোধীতা করছেন। তিনি বলেন, কুয়েতি নাগরিকদের ওপর নতুন কোনো করারোপ করতে হলে তা আমার মৃতদেহের ওপর করতে হবে।

 


তিনি অারও বলেন, যতক্ষণ পর্যন্ত কুয়েত থেকে অতিরিক্ত সংখ্যক প্রবাসীদের বিতাড়ন না করা হচ্ছে ততক্ষণ কুয়েতি নাগরিকদের ওপর কোনো করারোপ করা যাবে না। যেখানে কুয়েতি নাগরিকের সংখ্যা মাত্র ১৪ লাখ, সেখানে প্রবাসী আছে ৩২ লাখ।

 

সূত্র: কুয়েত টাইমস