ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৫:৫০:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি

ফের আহত শাওন

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ২৮ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বুধবার (২৭ এপ্রিল) এ দুর্ঘটনার শিকার হন তিনি।

শাওন জানান, বাম পায়ে আঘাত পেয়েছেন তিনি। আহত হওয়ার পর নগরীর ট্রমা সেন্টার অ্যান্ড অর্থোপেডিক হাসপাতালে গিয়েছিলেন। সেখানে ডাক্তাররা তার পায়ে প্লাস্টার করে দিয়েছেন। আগামী এক মাস তাকে বাড়িতে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন  শাওন।তবে কীভাবে আহত হলেন বা পায়ে ফ্র্যাকচার হয়েছে কিনা তা জানাননি শাওন।

২০২০ সালের ১৩ আগস্ট রাতে বাথরুমে ঢুকতে গিয়ে হোচট খেয়ে ডান পায়ে ব‌্যথা পেয়েছিলেন শাওন। পরে এক্সরে করে জানতে পারেন, তার ডান পায়ের কনিষ্ঠা আঙুলের গোড়ায় ফ্র্যাকচার (চিড়) হয়েছে। তারপর ডান পা প্লাস্টার করে দেন ডাক্তার। ওই সময়েও দীর্ঘ এক মাস বাড়িতে পুরোপুরি বিশ্রামে ছিলেন তিনি।